এম হক, যশোর সদর ।।
যশোরের এসএইচ বিল্ডার্সের মালিক এসএম রফিকুল ইসলাম হিরকের নামে প্রতারণা ও হত্যারহুমকির অভিযোগে আদালতে একটি মামলাহয়েছে। সোমবার শহরের কারবালার মৃত আব্দুসসোবহানের ছেলে ডাক্তার ইয়াছির আরাফাত বাদীহয়ে আদালতে এ মামলা করেছেন।
অতিরিক্ত চিফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকমুহাম্মদ আকরাম হোসেন অভিযোগ গ্রহণ করেআসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি এসএইচবিল্ডার্সের মালিক কারবালা সড়কে হাসানটাওয়ারে একটি ফ্লাট বিক্রি করবেন বলে বিজ্ঞাপন দেন।
বিজ্ঞাপন দেখে ডাক্তার ইয়াছির আরাফাতফ্লাটটি ক্রয় করবেন বলে দাম নির্ধারণ করে চুক্তি সম্পাদন করেন।
চুক্তি অনুযায়ী প্রথমে ৫ লাখটাকা দিয়ে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করারকথা ছিল।
ডাক্তার ইয়াছির আরাফাত চুক্তিঅনুযায়ী সাড়ে ১১ লাখ টাকা পরিশোধ করেন।কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এসএইচ বিল্ডার্সের মালিক ফ্লাট বুঝে না দিয়ে ঘোরাতে থাকেন।পরবর্তীতে ডাক্তার আরাফাতকে টাকা ফেরতদিতে চান হিরক।এসএইচ বিল্ডার্সের মালিকডাক্তার আরাফাতকে দুইটি চেকে কিছু টাকা দেন।এ চেক দুইটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ডিজঅনার হয়।এ ব্যাপারে লিগ্যাল নোটিশ দেয়াহলে তা গ্রহণ করে টাকা পরিশোধে অপারগতাপ্রকাশ করেন।আসামি হিরকের অফিসে যেয়েটাকা ফেরত চাইলে তিনি শর্টগান বুকে ঠেকিয়েহত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।টাকা আদায়েব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
You must be logged in to post a comment.