যশোরে ঈদের কেনাকাটায় মন্দা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ৯:৪৪ পূর্বাহ্ন

এম.হক, সদর, যশোর ।।

যশোরে বিভিন্ন বিপনী বিতান ও শপিং মল গুলো  ঘুরে  ঈদের কেনাকাটার তেমন কোন ভিড়  পরিলক্ষিত হয়নি । কাপড়ের মার্কেটগুলোতে বরাবরই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়, কিন্তু এবারের চিত্র উল্টো  ।

আর, এন, রোডের সিটি প্লাজা বেশ জনপ্রিয় শপিং মল, আল -আমিন , জেসটাওয়ার মার্কেট , বড় বাজার কাপুড়িয়া পট্টিতে  কিছু কিছু দোকানে ভিড় দেখা গেলে ও   কালেক্টরেট মার্কেটে  তেমন কোন  ভিড় লক্ষ্য করা যায়নি । দোকানীরা বলেন সব জিনিসের দাম বৃদ্ধির কারণে  ক্রেতারা তাদের কাঙিখত পন্য কিনতে পারছেন না।তারা আরো অভিযোগ করন তাদের আসল  ওঠবে না । সিটি ফ্যাশানের দোকান মালিক মো:আওয়াল হোসেন বলেন, গত বছরের তুলনায় এবছর  তিনগুণ কম জিনিস বিক্রি হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ