যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ১১:৫৭ পূর্বাহ্ন

জাকির হোসেন, শার্শা (যশোর)।।

যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে শার্শা উপজেলা ছাত্রলীগ বিএনপি’র আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড় যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল রহিম সরদ্দারের নেতৃত্বে

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শার্শা উপজেলা নাভারন বাজারে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান তুহিন, যুগ্ম সাধারন সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন,রিপন হোসেন,বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল-মামুন,পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-ইমরান,সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান শাহিন,সদস্য-আবু বক্কর সিদ্দিক রনি ও শার্শা উপজেলার ১১ ইউনিয়নের সকল ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ