প্রতীকী ছবি
জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।।
যশোরের শার্শা নাভারন বাজার থেকে পৃথক অভিযান চালিয়ে ৮২ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারে ভারত থেকে আনা ৮২ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।
তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাই মালামাল রেখে পাচারকারীরা পালিয়ে যান। জব্দকৃত ট্যাবলেট বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে বলে জানান বিজিবির সুবেদার মনির হোসেন।
You must be logged in to post a comment.