যশোরের শার্শায় বোমা হামলায় শীর্ষসন্ত্রাসী আমিরুল নিহত...
বিল্লাল হুসাইন, (ঝিকরগাছা) যশোর প্রতিনিধি।।
গতকাল শুক্রবার ৩০ নভেম্বর’১৮ সন্ধ্যায় শার্শার শীর্ষসন্ত্রাসী মোঃ আমিরুল ইসলাম (৫০) দুর্বৃত্তের হাতে নিহত হয়েছে। সূত্রে জানা যায় যে, মৃত আমিরুল ইসলাম ঐদিন সন্ধ্যায় বেনাপোল কাগজপুকুরের প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। যাওয়ার পথে বিদ্যালয়ের পেছন হতে সন্ত্রাসীরা মৃতের ওপর ককটেল ফাটিয়ে দেয়। পরে বোমা মেরে খুন করে।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয়রা ও পুলিশ জানায়, যে কে বা কারা তাকে খুন করে তা পুলিশ জানতে পারেনি। তবে তার মৃত্যুর পর থেকে পুলিশ কঠোরভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। আরো জানা যায় যে, আমিরুলের নামে কয়েকটা থানায় মামলা বিভিন্ন থানায় রয়েছে।
এলিস হক/অন্যদৃষ্টি
You must be logged in to post a comment.