জাকির হোসেন, শার্শা, যশোর।।
যশোরের শার্শা উপজেলার গোকর্ণ গ্রামে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ছেলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন মেয়ের বাবা ও তার লোকজন।
মেয়ের বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে দ্বিতীয়বারের মতো তুলে নিয়ে গেছে আলমগীর। মেয়েকে বাড়ি পৌঁছে না দিলে অবস্থা আরও ভয়ঙ্কর হবে।

তবে অভিযুক্ত আলমগীর বলেন, আব্দুল জলিলের মেয়ে আগে একবার আমার সঙ্গে চলে যাওয়ার ঘটনায় দেড় লাখ টাকা চেয়েছেন। সেই টাকা না পাওয়ায় মেয়েকে অন্যত্র সরিয়ে রেখে আমাদের বাড়িতে হামলা চালিয়েছেন। তার মেয়ের সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই, তার মেয়ে কোথায় আছে আমি জানি না।
স্থানীয়রা জানান, ২৮ অক্টোবর সকালে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের আলমগীর হোসেন ও লাবণী আক্তার প্রেমের টানে ঘর ছেড়ে মনিরামপুর উপজেলায় গিয়ে আশ্রয় নেন।
You must be logged in to post a comment.