জাকির হোসেন, শার্শা, যশোর।।
যশোরের শার্শায় `শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনসার-ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার শ্যামা প্রসাদ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৭ আনসার ব্যাটালিয়ন নাভারণের পরিচালক ড. লুৎফর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল আনসার বাহিনীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত থাকাতে এবং ভোট কেন্দ্রে দায়িত্বের সাথে কাজ করতে হবে। এবং তিনি বলেন,এবার ভোট কেন্দ্রে আনসারের পিসি এবং এপিসিদের ১ টি করে বন্দুক ব্যবহার করতে পারবে এবং সকলকে নির্বাচনের মাঠে দাযিত্বের সাথে কাজ করতে হবে।
এছাড়া বক্তব্য রাখেন- শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, বেনাপোল আনসার-ভিডিপি ব্যাংকের ম্যানেজার গৌতম কুমার দে সহ প্রমুখ।
সমাবেশে উপজেলা ১০০ জন সদস্য অংশ নেন।
You must be logged in to post a comment.