জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি।।
যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তে রুদ্রপুর বিজিবি’র বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল ও ৩০ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করা হয়েছে।
রুদ্রপুর সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোফাজ্জেল হোসেন বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নেতৃত্বে বিশেষ অভিযানে নায়েব সুবেদার আব্দুল মান্নান চৌধুরী, নায়েক মনিরুজ্জামান, ল্যান্স নায়েক ইয়াকুব আলী ও সীপাহী রাকিবুল ইসলাম রুদ্রপুর গ্রামের দক্ষিন পাড়ায় শরিফুল ওরফে বিএসএফের বাড়ীতে অভিযান চালিয়ে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম (২২) খায়রুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২২) ও ওবায়দুল ইসলামের ছেলে বাপ্পি (২০) কে আটক করে।পরে তাদের সীকারোক্তিতে ৩০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করাহয়।
আটক ৩ যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।