যশোরের মনোহরপুর বাজারেপ্রকাশ্যে ওষুধ কোম্পানিরকর্মচারী ছুরিকাহত, গুলিবর্ষণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ৭:২৬ অপরাহ্ন

এম.হক্, যশোর সদর ।।

যশোর সদর উপজেলার মনোহরপুর বাজারে গতকাল দুপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ওষুধকোম্পানি “ওয়াম ফার্মার” এক কর্মচারি গুরুতরআহত হয়েছেন।

এ সময় সন্ত্রাসীরা দু’ রাউন্ড ফাঁকাগুলি করে পালি যায়।

ছুরিকাহত মুরাদ হোসেন (৩৫) যশোর সদরউপজেলার শরুই ডাঙ্গা গ্রামের আব্দুল বারীর পুত্র।তার আত্মীয় মনোহরপুরের শামীম হোসেনজানিয়েছেন, মুরাদ হোসেনের সাথে তিনি গতকালদুপুর ২টার দিকে মনোহরপুর বাজারে আলামিনেরদোকানে বসে চা পান করছিলেন।

এ সময় একটিমোটরসাইকেল যোগে এসে সন্ত্রাসীরা অতর্কিতহামলা চালায় এবং মুরাদ হোসেনের পেটেএলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়।তখন শামীম হোসেন তাকে উদ্ধার করতে গেলেসন্ত্রাসীরা পিস্তল বের করলে তিনি দৌঁড়ে পালিয়েযান। এরপর বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলেদুর্বৃত্তরা পিস্তলের ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েপালিয়ে যায়। শামীম হোসেন ও একই এলাকারমিঠু জানিয়েছেন, এ ঘটনায় শরুইডাঙ্গা ওমনোহরপুরের ২ জন সন্ত্রাসী জড়িত। ছুরিকাহতমুরাদ হোসেনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালেভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাতে তার পেটের নাড়িবের হয়ে গেছে।অবস্থা গুরুতর বলেহাসপাতালের চিকিৎসক ডাঃ পথিক জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ