যশোরের বেনাপোল পোর্ট থানায় সাজা প্রাপ্ত আসামী আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:১৯ অপরাহ্ন
আটককৃত আব্দুল করিম সাদিপুর গ্রামের আবুল কালামের ছেলে...

লোকমান হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।

যশোরের বেনাপোলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। ৩রা ফেব্রুয়ারী’১৯ রবিবার সকাল সাড়ে ৯টায় বেনাপোল সাদিপুর গ্রাম হতে আব্দুল করিমকে আটক করে। আটক আব্দুল করিম সাদিপুর গ্রামের আবুল কালামের ছেলে।

বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে (এএসআই) রিপন দাস ও (এএসআই) আলমগীর হোসেন বেনাপোল সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল করিমকে আটক করতে সক্ষম হয়।

আটক আব্দুল করিমকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ