যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ১২:৫৯ অপরাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ ইলিয়াস হোসেন (৩৫ )নামে এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে বিজিবি সদস্যরা।

অাটক ইলিয়াস হোসেন পুটখালী গ্রামের অাব্দুল খালেকের ছেলে।শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় পুটখালী উত্তর পাড়া থেকে ৪৫ বোতল ফেন্সিডিল সহ ইলিয়াস হোসেনকে অাটক করে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আটক মাদকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল র্পোট থানায় সোর্পদ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ