যশোরের বাঘারপাড়ায় ২দিন ব্যাপি অমল সেন স্মরণমেলা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯, ১২:২৯ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি।।

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের সংগঠক কমরেড অমল সেনের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামী ১৭ জানুয়ারি।

এই উপলক্ষে উপলক্ষে ওইদিন বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার যশোরের বাঘারপাড়ার বাকড়িতে অমল সেন স্মরণমেলা হবে। স্মরণমেলা উপলক্ষে বৃহস্পতিবার বাকড়ি বিদ্যালয় মাঠে হবে স্মরণসভা। এতে সভাপতিত্ব করবেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরো সদস্য মাহমাদুল হাসান মানিক, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, কামরুল আহসান, পার্টি নড়াইল জেলা সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিল বিশ্বাস, স্মৃতি রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাসসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা।

দুইদিনের কর্মসূচির মধ্যে আরো রয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটায় অমল সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শুক্রবার দুপুর দুইটায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ