যশোরের ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুরের একটি পানের বরজে আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই। যার করণে প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পানের বরজের মালিক কবির উদ্দিন।
তিনি মোবারকপুর গ্রামের মৃত করিম বক্সর ছেলে। এবিষয়ে কবির উদ্দিন বাদি হয়ে ঝিকরগাছা থানায় ৪জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পৌরসদরের মোবারকপুর কলেজপাড়া গ্রামের বিবাদী নুর নাহারের ছেলে সজিব(১৩), ইয়াসিন (৪৫), মোমিনের ছেলে সাইফুল (২৯) ও স্বপন (৪৭) বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকাল অনুমান ৫টা ৩০মিনিটের সময় বাদি কবির উদ্দিনের ১বিঘা ৫কাটা জমির পানের বরজে আগুন ধরিয়ে দেয়। যার কারণে বাদির প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ক্ষতি করেও বিবাদীরা খ্যান্ত হয়নি। পানের বরজে আগুনের বিষয় বলতে গেলে বিবাদীরা বাদিকে অকথ্যভাষায় গালিগালাজসহ খুন জখমও করবে বলে বিভিন্ন ধরণের ভয় ভীতি ও বড় ধরণের ক্ষতি সাধন করবে বলে হুমকি প্রদান করছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.