যশোরের ঝিকরগাছায় ফেনসিডিল সহ এক যুবক আটক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৮:২৪ পূর্বাহ্ন

বিল্লাল হুসাইন,যশোর।।

যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ ফাঁড়ির পুলিশ একটি নম্বর বিহীন মোটরসাইকেল ও ৪০ বোতল ফেনসিডিলসহ হাসিবুর রহমান হাসিব (৩৫) নামে এক যুবককে আটক করেছে।

এ সময় তার সহযোগী পালিয়ে গেছে, হাসিবকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  আটক কৃত হাসিবুর রহমান হাসিব যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার আবু কায়েস মোহাম্মদ ইসার ছেলে এবং পলাতক রাজিবুল ইসলাম রকিব নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের বাচ্চু মোল্যার ছেলে।

শিওরদাহ ফাঁড়ির ইনচার্জ এসআই এজাজুর রহমান এজাজ জানান, গত (১১-০৪-২০২০ ইং)শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শিওরদাহ বাজারে মোটরসাইকেল থামলে পুলিশ তল্লাশী করলে তাদের কাছে ফেনসিডিল পাওয়া যায়।

এসময় তার সঙ্গী রাজিবুল ইসলাম রকিব পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১৬০ সিসির নম্বরবিহীন এপাসি মোটরসাইকেল আটক করা হয়েছে। তারা শার্শা উপজেলার গোগা থেকে ফেনসিডিল নিয়ে যশোরে যাচ্ছিল। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ