যশোরের চৌগাছায় ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮, ৯:৫৭ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা, যশোর।।

যশোরের চৌগাছায় অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ। পুলিশ নিহত মহিলার পরিচয় জানাতে পারেনি। কি কারনে এই হত্যা কেউ বলতে পাচ্ছেনা, পুলিশ হত্যার আলামত উদঘাটনের চেষ্টা করছে।

১৮ই নভেম্বর রোববার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের পশ্চিম পুকুর মাঠের আমজাদ আলীর ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

চৌগাছা থানার এসএম আকিকুল ইসলাম জানিয়েছেন, বিকেল চার টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে ধান কাটতে যায়। এ সময় তারা বোরকা পরা এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে বিকেল ৫ টার দিকে লাশটি উদ্ধার করে চৌগাছা থানার পুলিশ,পরে মহিলার মরদেহ ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। হত্যার আলামত উদঘাটনে চেষ্টা চলছে, পরে বিস্তারিত বলা যাবে বলে পুলিশ অবহিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ