যদি আর দেখা না হয়
শামস ই আরেফিন শিমুল।।
————————————————————————-
যদি আর দেখা না হয়,
ডোলাকান্দির সেই অশ্বত-বট,
সেই পুরাতন মঠ।
যদি আর দেখা না হয়,
শেষ বিকেলে গলিত সোনার মত,
ডুবে যাওয়া সূর্যের ঢেলে দেয়া রোদ।
যদি আর দেখা না হয়,
বালুকা ময় লঙনের তট।
যদি আর দেখা না হয়,
প্রশান্তির জায়গা ডাকবাংলায়,
যেখানে লঙনের বাতাসে জুরায় দগ্ধ শরীর।
যদি আর দেখা না হয়,
স্টুডিও ডালাস,
ছোট বেলায় ছবি উঠানের কত স্মৃতি।
যদি আর দেখা না হয়,
ধনু ভাইয়ের দোকানের স্পেশাল চা,
জাহাঙ্গীরের পান,
যদিও দাম একটু বেশি!
মালুকাকার দোকানের আলুপুড়ি সমুচা,
শহীদ মিনারে জম্পেশ আড্ডা!
রাজীব মিষ্টান্ন ভান্ডারে বিকালের গরম মিষ্টি,
চুল কাটানোর সময় হলে,
সুবলদার সেলুনের সামনে দিয়ে যতবার যাই,
ততবার উঁকি দিয়ে দেখি !
সিরিয়াল পাওয়া যায় নাকি।
জোছনারাতে বড়মাঠে জোছনায় মাখামাখি করে,
কতরাত আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে!
কখনো আনন্দপুরের রাস্তাধরে বিকেলে একসাথে হাঁটা,
কখনওবা সাজ্জাদের লেবুবাগানের কাগজীলেবু!
কি ঘ্রাণ! এখনও বাতাসে ভাসে।
বিকেলে একসাথে ক্রিকেট খেলা!
সজীবের বলে চোখে ব্যাথা পেয়ে মাঠছাড়ি।
যদি আর দেখা না হয়?
হ্যালিপেড মাঠে ফুটবল কখনও ক্রিকেট!
কলেজের পুকুরপাড়ে বন্ধুরা কত আড্ডা দিয়েছি।
কলেজের দেয়ালে কত কি যে লেখা!
সন্দেহ হচ্ছে প্রেমের ক্যান্সার লেখা ছিল কমন রুমে।
জিয়া স্যারের কাছে গণিত পড়ার সময় প্রতিদিন দেখতাম।
বড়ভাঙার পুলে কতগুলো সন্ধ্যা আড্ডায় কেটেছে
তার হিসেব কারো জানা আছেকি?
মেন্দিউড়ার রাস্তায় হেঁটে হেঁটে কত গল্প কত গান!
যদি আর দেখা না হয়!
ক্ষমা করে দিও বন্ধু,
ক্ষমা করে দিও ব্যথিত প্রাণ।
যদি আর দেখা না হয়…..
You must be logged in to post a comment.