আরাফাত, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী ও “১৫ আগস্ট জাতীয় শোকদিবস” পালিত হয়েছে।
আজ বুধবার (১৫ আগস্ট১৮) সকাল ৯.৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রাশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করেন উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। এসময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।
এদিকে অনুরুপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হল প্রভোস্ট। । পতাকা উত্তোলন শেষে সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে বিশ্ববিদ্যালয়ের উপাচাার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ এর উপস্থিতিতে বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার(ভার:)সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোকর্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যালে শেষ হয়।
জানা যায়,“মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এ সময় তাঁর সাথে ছিলেন, উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দু’আ ও মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তির উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দু’আ অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রাশিদ আসকারী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।