ময়মনসিংহে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত।
আজ ১৭/১০/২০ ইং (শনিবার)দুপুর ১২ঘটিকায় সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ময়মনসিংহ সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত এক প্রশিক্ষণ ও উন্নয়ন সভা শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় ইনচার্জ ও এএমডি আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড.আ ই ম নেছার উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্রাঞ্চ অফিসের জুনিয়র এএমডি,ব্রাঞ্চ ম্যানেজার ও উন্নয়ন কর্মীগণ। সভায় বীমা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।এ মাসে ২০কোটি টাকার লক্ষ্য মাত্রা নিয়ে সকলকে আহবান জানায়।পাশাপাশি একলক্ষ টাকা প্রিমিয়াম এ মাসের মধ্যে জমা দিলে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবে বলে ঘোষণা দেন। পরিশেষে বিভিন্ন ব্যবসায়ীক আলোচনা শেষে দুপুরের খাবারের পর অনুষ্টানের সমাপ্তি হয়।।