ময়মনসিংহে মাদক ব্যবসায় বাধাঁ দেয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত!

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১১:৫৬ অপরাহ্ন

য়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুুর রহমান রিপনকে  কুপিয়ে আহত করা হয়েছে।রিপন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আসছে পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী। সে পৌরসদরের ভূইয়াপাড়া গ্রামের আঃ রহিম উদ্দিন ভূইয়ার পুত্র।

বুধবার (৭অক্টোবর)সকালে বাড়ি থেকে উপজেলা সদরে আসার পথে একই গ্রামের মৃত কুতুবউদ্দিন খানের পুত্র কাকন (৩০) তাকে পথরোধ করে ছুরি নিয়ে হামলা করে।

জানাযায়, কাকন একজন চিহ্নিত মাদক ব্যবসা। তার নামে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।তাকে এখন পর্যন্ত ছয় বার ডিবি পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু জামিনে ছাড়া পেলে এলাকায় এসে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িত হয়।

ইদানীং হাফিজুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন তাকে মাদক ব্যবসা ছেড়ে দিতে বললে, কাকন ক্ষিপ্ত হয়ে আজ এই ঘটনা ঘটায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও মাদক ব্যবসায়ীকে ধরতে পারেনি। পরে বিকেলে জনতা পাশের এলাকা থেকে ধরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

এবিষয়ে রিপনের বড়ভাই স্বপন জানান, আজ সকালে উপজেলা সদরে আসার সময় মাদক ব্যবসায়ী কাকন তার বাড়ির সামনে পথরোধ করে হাতে থাকা একটি ছুরা দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। এ সময় রিপন প্রতিহত করতে চাইলে ডানহাতের দুইটি আঙ্গুল ক্ষতিগ্রস্থ হয়। হাসপাতালে নেওয়ার পর বেশ কয়েকটি সেলাই দিয়ে ভর্তি করানো হয়।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, কাকন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ধরতে পুলিশ অনেকবার চেষ্টা করেছে। ছাত্রলীগ নেতাকে আহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ