ময়মনসিংহের নান্দাইলে আঃ হান্নান নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার বিকাল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। আঃ হান্নান উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের ফয়েজউদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানায়,সে মানসিক সমস্যায় ভোগছিল। তার বাবা ফয়েজউদ্দীন মানসিক সমস্যা থেকে প্রায় তিন বছর পূর্বে নিজ স্ত্রীকে কুপিয়ে হত্যা করে জেলে যায়। এখনো সে জেলে বন্দী আছে।সে নিজেও বাবার মত মানসিক সমস্যায় ভুগছিল।তার বাবার কাছ থেকে পাওয়া মানসিক রোগ থেকেই নিজ ঘরে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রিতু আক্তার (১২) ও রিফাত(১০) বছর বয়সী দুইটি সন্তান রয়েছে তার । তার স্ত্রী নাহার গত ৩ বছর ধরে গৃহকর্মী হিসেবে সৌদিপ্রবাসী।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত জানান, লাশ উদ্ধার করা হয়েছে ও ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।
You must be logged in to post a comment.