আশরাফুল আলম জালাল, ময়মনসিংহ ।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায়(৫জুন) শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে পনের জন।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল আহাম্মদ নাসের।তিনি জানান, গত ৩ ও ৪ জুন আরও ২১ নমুনা পরিক্ষার ফলাফল হাতে পেয়েছি এর মধ্যে ২ জন করোনা পজিটিভ এসেছে।
তাদের মধ্যে একজন নান্দাইল পৌরসভার ৩৫ বছর বয়সী যুবক। অপর জন চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের ষাটোর্ধ পুরুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। হোম আইসোলোশনে আছে ১২ জন।
আক্রান্ত ১৫ জনের মধ্যে ৫ জন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টাফ। তাদের মধ্যে দু’জন সুস্থ কাজে যোগদান করেছেন,বাকীরা হোমআইসোলোশনে রয়েছেন।নান্দাইল থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯১ টি, ফলাফল এসেছে ২৪০ টি।
You must be logged in to post a comment.