মৎস্য সপ্তাহ উপলক্ষে গোদাগড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

রাজশাহী প্রতিনিধি
শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ৬:০৮ অপরাহ্ন

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, দৈনিক ইনকিলাবের গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা মোঃ হায়দার আলী, দৈনিক যায় যায় দিন পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি আব্দুল বাতেনসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ  ছিলেন উপস্থিত ছিলেন।

গোদাগাড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ ইং  ২৮ আগস্ট হতে ০৩ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আজ ২৮ আগস্ট সাংবাদিকগণের সাথে মতবিনিময়, সমগ্র উপজেলায় মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যপকনপ্রচার -প্রচারণা চলছে। দ্বিতীয় দিন আগামী ২৯ আগষ্ট উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, তৃতীয় দিন ৩০ আগষ্ট  মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থবিধি  অনুসরণ করে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন,  চতুর্থ দিন ৩১  আগষ্ট চাষীর পুকুর পাড়ে মৎস্যচাষীদের মাছ বিষায়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, পঞ্চম দিন ১ সেপ্টেম্বর  উপজেলা পরিষদ হলরুমে  মৎস্যচাষীদের প্রশিক্ষণ  ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৬ষ্ঠ দিন  ২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্তরে মৎস্যচাষীদের মাঝে মৎস্যখাদ্য বিতরণ, সপ্তম দিন ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে  উপজেলা কর্মকর্তাগণের মতবিনিময়  ও মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে বলে এই কর্মকর্তা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ