মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ লুটের অভিযোগ, দুই লক্ষ টাকার মাছের ক্ষতিপূরণ দাবি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯, ৭:১০ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মৎস্য ঘেরে বিষ দিয়ে করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে।

(৪ জানুয়ারি) শুক্রবার গভীর রাতের  দিকে ভাষান্দল গ্রামের শহিদুল শেখের ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বিষ দিয়ে গলদা চিংড়িসহ কমপক্ষে দুই লাখ টাকার সাদা মাছ নিয়ে গেছে  দুর্বৃত্তরা। শনিবার সকালে ঘেরের কাছে গিয়ে এ দৃশ্য দেখে কপালে হাত উঠেছে মফেজ শেখের ছেলে কৃষক শহিদুলের। শহিদুল প্রতিবেককে  বলেন, রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে সকল মাছ নিয়ে গেছে। বিষের প্রভাবে ছোট মাছ, ব্যাঙ, সাপ প্রর্যন্ত মরে ভেসে উঠেছে। এদিকে এই ঘটনার পর একেবারেই ভেঙ্গে পড়েছে ঘের মালিক শহিদুল।

এর পূর্বে বৃহস্পতিবার দিবাগত রাতে একই গ্রামের জুব্বার মৃধার ছেলে রিয়াজ মৃধার ঘেরেও বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ লুটে নিয়ারর অভিযোগ ওঠে দৃর্বৃত্তদের বিরুদ্ধে। এ বিষয়ে থানর ওসি কেএম আজিজুল ইসলাম সাংবাদিক দের বলেন, ঘটনাটি থানায় কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ