বায়জিদ হোসেন, বাগেরহাট।।
সোমবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় মোংলা শ্রমিকসংঘ অডিটোরিয়ামে। মোংলায় বসবাসরত মোড়েলগঞ্জ ও শরণখোলা বাসিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন এর মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি তার বক্তব্য এ বলেন মোংলার মানুষ আজ যে শান্তিতে ঘুমায় তার একমাএ অবদান। আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার।তিনি আরো বলেন বি এন পির সময় মোংলায় চাঁদাবাজি হত,ব্যবসায়িরা চাদা না দিয়ে ব্যবসা করতে পারত না, চোর ডাকাতে ভরা ছিল এই অন্চল।চলাফেরার অনুপযোগী ছিল রাস্তা ঘাট,মানুষের সকল কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। অনেকে বাড়িঘর বিক্রি করে চলে গেছে মোংলা থেকে। আওয়ামীলীগ আসার পর প্রান ফিরে পেয়েছে এই মৃত্যু বন্দর,বন্ধ হয়েছে চাঁদাবাজি, চুরি, ডাকাতি। বেড়েছে মানুষের কর্ম চঞ্চলতা। চালু হয়েছে ইপিজেড, সচল হয়েছে বন্দরের কর্মকান্ড।
তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে,সবাইকে আবার নৌকায় ভোট দেয়ার আহবান জানান কেসিসি মেয়র।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বাগেরহাট ৩(মোংলা রামপাল) হাবিবুন নাহার খালেক, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন।পৌর আওয়ামীলীগ এর সভাপতি শেখ আব্দুস সালাম,সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান।চানমিয়া সরদার,রশিদ তালুকদার, ইউনুস আলী মাস্টার।
অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল লতিফ,অনুষ্ঠান পরিচালনা করেন এস এম কবির ও মোঃবেল্লাল হোসেন প্রমূখ।