মোড়েলগঞ্জে নতুন মামলাবাজের উত্থান

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩০ পূর্বাহ্ন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের পালের খন্ড গ্রামের সত্তার মোল্যা...

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের পালের খন্ড গ্রামের সত্তার মোল্যা (৪০) এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, সত্তার মোল্যা সর্বশেষ অত্র এলাকার মোস্তফা গাজীর দুই ছেলে আপন সহোদর বিল্লাল গাজী (৩৫) ও জাহাঙ্গীর গাজী (২৫) এর নামে সামান্য বিতর্ককে কেন্দ্র করে সত্তার মোল্যার নাবালিকা কন্যা নাদিরা খাতুন (১৫)কে ইভটিজিং, অপহরণ ও হত্যার হুমকির অভিযোগে বাগেরহাট দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করে।

ঐ ভিকটিমের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি তার আব্বা (সত্তার) জানেন বলে জানান। এই মামলার সাক্ষীরা ও কেউ এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এলাকাবাসী এই অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, অভিযুক্ত সত্তার মোল্যা পূর্বে ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে মোস্তফা গাজীর পরিবার ও তার প্রতিবেশীদের হয়রানি করে আসছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী মামলাবাজ সত্তার মোল্যার হাত থেকে বাঁচার জন্য উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সম্পর্কে সত্তার মোল্যার কাছে কাছে জানতে চাওয়া হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে অন্যদৃষ্টি প্রতিনিধিকে এড়িয়ে যান।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ