মোড়লগঞ্জ থেকে নাবজাতকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩১ মে, ২০১৯, ১২:২৭ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদী থেকে এক নাবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় মোরেলগঞ্জ পৌরসভার পুরাতন ফেরীঘাট সংলগ্ন পানগুছি নদী থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম সাংবাদিকদের  বলেন, একটি নবজাতকের মরদেহ নদীতে ভাসছে এমন খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতলাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এ বিশয় স্থনিয়রা বলছেন হয়ত অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে। আমরা তদন্ত করে দেখব আসলে শিশুটি কে বা কারা ফেলে দিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ