মোড়লগঞ্জে সংখ্যলঘুর সবজির ক্ষেতে প্রতিপক্ষের হামলায় দেড় লক্ষধিক টাকার ক্ষতি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯, ৮:১১ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সবজি ক্ষেত ধ্বংসের অভিযোগ তুলেছেন আমবাড়িয়া গ্রামের মৃত নগরবাসি হালদারের ছেলে সমীর হালদার।

(১২ জানুআরি) শনিবার বিকেলে একই গ্রামের সিদ্দিক শেখ ও তার সহযোগীরা সমীর হালদারের সবজী ক্ষেতের ব্যপক ক্ষতি  করে। এ বিষয়ে সমীর বাদি হয়ে রবিবার থানায় অভিযোগ দায়ের করেছেন বলে প্রতিবেককে  জানায় সমীর হালদার। অভিযোগে বলা হয়েছে, জমিজমা সংক্রান্ত মামলা ও পূর্ব শত্রুতার কারনে কিসমত জামুয়া গ্রামের হাকিম শেখের ছেলে সিদ্দিক শেখ, কালিকাবাড়ি গ্রামের রব শেখসহ ১০/১২ জন মিলে সশ্রস্ত্র হামলা করে সমীর হালদারের ক্ষেত। এতে ক্ষেতের ২শ’ পেপে গাছ, ৩শ’ টমোটো গাছ, ৫শ’ মিষ্টি কুমড়ার ঝাড়, ২৫০টি বাঁধা কপি ও ৫শ’ মরিচ চারা মেরে ফেলেছে। এদিকে এই ক্ষেতে হামলায় বাধা দিতে আসতে হুমকি ধামকি ও লাঞ্ছিত করা হয় সমীর হালদার কে। আগে থেকেই ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা ও জারি রয়েছে বলে জানায় স্থনিয়রা । এতে সমীর হালদারের এক লাখ দশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেক করা হয়েছে বলে জানায় পুলিশ । হামলার পর তাৎক্ষনিক স্থনিয় ইউ,পি সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  পুলিশ প্রতিবেদক জানায় উপযুক্ত প্রমান পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ