মোরেলগঞ্জে পুলিশ গ্যারেজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করলো

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮, ১১:০৯ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নব্বইরশি বাসষ্ট্যান্ডের কাছে হরিণধরা গ্রাম হতে সাইকেল গ্যারেজ ব্যবসায়ী খলিল শেখ (৪৮)’র মরদেহ পুলিশ উদ্ধার করেছে এবং পরে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, গত শুক্রবার রাত ১০টায় পুলিশ পৌরসদরের নব্বইরশি বাসষ্ট্যান্ড হতে প্রায় ১ কিলোমিটার দূরে হরিণধরা গ্রামের জনৈক সেলিম শেখের বাড়ি সামনের রাস্তায় থেকে তার পরিত্যক্ত মরদেহ উদ্ধার করে। খলিল শেখ পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের মৃত সামসুর রহমান শেখের পুত্র বলে স্থানীয়বাসিরা অন্যদৃস্টিকে জানান।

নিহত খলিল শেখ দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ডে সাইকেল গ্যারেজ ব্যবসা করে আসছিল। খোঁজ নিয়ে জানা গেছে, খলিল শেখ দীর্ঘদিন নব্বইরাশি এলাকায় বসবাস করছিলেন। খলিল শেখের পুত্র রাসেল শেখ অন্যদৃষ্টিকে জানান, তার বাবা সন্ধ্যা ৭টায় মোবাইল ফোন পেয়ে ঘর থেকে বের হন।

রাত ৯টায় তার ফোন বন্ধ পেয়ে তার পরিবারের লোকজন পরে পরিবারের সদস্যরা বাবাকে খুজতে বের হয়। পরে তাকে হরিণধরা রাস্তার পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে পূর্বপরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করছেন খলিল শেখের পরিবারের সদস্যরা। ৪ সন্তানের জনক খলিল শেখ পৌর তাঁতীলীগের সাবেক সদস্য সচিব ছিলেন।

রাতেই মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজ উদ্দিন ও থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন। খলিল শেখ কিভাবে মারা গেছে তা ময়না তদন্তে বেরিয়ে আসবে বলে আশ্বাস পুলিশের।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ