মোনাজাত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ১০:০৪ অপরাহ্ন

মোনাজাত
তাসলিমা পাটোয়ারী।। ……………………………………………………………….

সেই তাওফিক দিও প্রভু আমায়
যেনো করতে পারি স্মরণ তোমায়
সেই শত শত লাশের ভীড়ে
রেখো মোরে গোরস্থান নীড়ে
যেথা আল্লাহর প্রেমিকের আত্মা
ঈবাদত করে সদা সত্তা।

সেই ঈমানের রক্ত মোর শরীরে
বহে যেনো ভেতরে ও বাহিরে
আমি কালিমার দাওয়াতের সঙ্গী
আর দেখে যায় রহমত ভঙ্গী
তোমার কাছে করি মোনাজাত
কবরে দিও মোরে নাজাত।

আমি দ্বীপ জ্বেলে করিনাতো পূজা
আমি কোমল ধার্মিক সোজা
আমি তোমাকে মানি সব সময়
জানি তোমার কুদরত বরকতময়
প্রভু তোমাতেই শপি দেহ মন
তোমারেই স্মরি সারাক্ষণ।

তুমি এই জগতের বাদশা
তুমি পাপিরও মেটাও পিপাসা
তুমি মানবেরে রাখো বিলাসে
কুকুরের খাওয়াও অনায়েসে
তুমি সন্ধ্যায় সকালে থাকো
হাজার, কোটির খোঁজ রাখো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ