মোটর সাইকেল চুরির অভিযোগে গ্রেফতার মাগুরার ঈসমাইল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ৯:২২ পূর্বাহ্ন
মোটর সাইকেল চুরির অভিযোগে গ্রেফতার ঈসমাইল

আশিষ সাহা জনি, মহম্মদপুর,মাগুরা।।

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলার গোবর নাদা গ্রামের মৃত ইউনুচ মন্ডলের ছেলে ইসমাঈল মন্ডলকে মোটরবাইক চুরির অভিযোগে পুলিশ তাকে রবিবার রাতে গ্রেফতার করে।

মাগুরা সদরের মনিরামপুর গ্রামের রব্বানী মেম্বরের ছেলে তুর্কির মোটরবাইক চুরি করে এবং সিসি ক্যামেরার ফুটেজে তাকে দেখা যায়।

জানা যায়, ইমাম নামে এক লোকের মোটরবাইক ক্রয় করেন তুর্কি নামে এক ব্যক্তি তখন ওই মোটরবাইকটি কেনা-বেচার মাধ্যেম থাকে ইসমাঈল। ইসমাঈল কৌশলে দুইটি চাবির মধ্যে একটি চাবি রেখে দেয়। আর ইমাম বাইক বিক্রয় করে ইরাকে চলে যায়।

রবিবার বিকালে তুর্কি মোটরবাইক নিয়ে রাজাপুর বাজারে চান্দি ঘরের পাশে রেখে বাজার করতে গিয়ে এসে দেখে তার মোটরবাইকটি নেই। তখন সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ইসমাঈল দাড়িয়ে থাকে অন্য একজনের মাধ্যেমে মোটরবাইকটি চুরি করে নিয়ে যায়।

কে এই ইসমাঈল ?
নাম ইসমাইল মন্ডল, পড়া লেখা তেমন জানে না, মোট তারা ৭ ভাই-বোন, ভাইয়েদের মধ্যে সে বড়। ছোট বেলা থেকে ছিলো সাহসী ও চোর স্বভাবের, বাবার তেমন কিছু ছিলো না। মা পরের বাড়ী কাজ করে বেড়াতো, অভাবের সংসার, সব সময় লেগে থাকতো অভাব। চোর স্বাভাবের হওয়াই কোন কাজকর্ম করতো না। গ্রাম এলাকাতে সে রাতের বেলা বিভিন্ন বাড়ীতে বাড়ীতে হাঁস মুরগী চুরি করতো, এর পর সে গ্রামের মাঠ থেকে ছাগল চুরি করে বিভিন্ন হাটবাজারে বিক্রয় করতো, এমনকি সুযোগ পেলে গরুও বিক্রয় করতো। বিভিন্ন জায়গায় ধরা পড়ে বেশ উত্তম মাধ্যেম খেয়ে অনেকবার জেল হাজতে গেছে। এক পর্যয় হাঁস-মুরগী গরু ছাগল চুরি বাদ দিয়ে শুরু করলো সিঁধকাটা। রাতের বেলা বাড়িতে বাড়িতে চলে তার সিধঁকাটা, এলাকাতে কেউ তার অত্যাচারে ঠিকমতো ঘুমাতে পারতো না। সাবাই মনে করতো ঘুমালে ইসমাঈল চোর সিধঁ কেটে সব কিছু নিয়ে যাবে।

এক পর্যয়ে এলাকা বাসি তাকে মারধোর দিয়ে পুলিশে দিয়ে দেয়। জেল হাজত খেটে এসে ২০০৯ সালে তার স্ত্রী সাবানা ইউপি সদস্যতে নির্বাচন করেন, সবাই চিন্তা করে ভোট দিয়ে জয় লাভ করে দেয়। দিলে কি হবে “কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না” ইসমাঈল ঠিক তেমনি একজন। ইউপি সদস্য হয়ে ইউনিয়ন পরিষদের গরিবের সম্পাদ গম, চাউল চুরি করে বিক্রয় করে। এর পর আবার ২০১৪ সালে নির্বাচন করেন এলাকার মানুষ বোঝতে পারে শিয়ালকে আর মুরগী বরগা দিতে রাজি হলো না। ওই ইউপি নির্বাচনে ভরাডুবি হয়।

এর পর কি করবে শুরু করে সুদের ব্যবসা। অবৈধ সুদের ব্যবসা করে ইসমাইল বর্তমান আঙ্গুল ফুলে কলা গাছ। তার ফাঁদে পড়ে অনেকে স্বর্বশান্ত হয়েছে। অনেকের জায়গা জমি লিখে নিয়েছে। রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আধিবাসি মিলন নামে এক ব্যক্তিকে সুদে ৩০ হাজার টাকা দিয়ে ১২ লাখ টাকা সুদাসল বানিয়ে ওই মিলনের বাড়ী-ঘর লিখে নেয়। মিলন বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায় নেই।

বর্তমান ইসমাঈল এলাকাতে বিভিন্ন লোককে বিদেশ পাঠানোর নাম করে বিভিন্ন লোকের লাখ লাখ টাকা আত্বসাৎ করছে। মহম্মদপুর থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ