মোঃ হুমায়ূন কবীর’র কবিতা- ভূল

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ২:৫৯ অপরাহ্ন

ভূল

মোঃ হুমায়ূন কবীর

………………………………………………………………………………………………………………

 

সব হারালাম আজ আমি

না হারাবার দেশে,

অঙ্কুরিত বীজ ছিল

মহিরুহ আজ সে।

যে ছিল না ভাবনা আমার

সেই ভাবায় মোরে,

কি ভূল তবে করেছিলাম

তার সুখের তরে ?

নাড়ির টানে যতই বাধি

শুন্য সেই বাধন,

নুতন এক রঙ্গিন আবেশ

বশ করেছে তখন।

সুখ যেন দেয় ধরা তোমায়

সুখের এ সাগরে,

আমি দূরে থেকেও তখন

সুখ পাবো অন্তরে।

ভূল যদি কখনো ভাঙ্গে তোমার

নিরাশ হয়ো নাকো,

আমরা আছি তোমার পাশে

সেদিন দুহাত বাড়িয়ে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ