আমাদের গ্রাম
মোঃ শিমুল শাহ্ ————
আমাদের গ্রাম কত সুন্দর,
প্রকৃতির সাথে মিশেছে অন্তর।
নেই তুলনা কোথাও আর,
পথ-ঘাট একাকার।
আষাঢ় শ্রাবণের ঝর্ণায়,
কত প্রাণী গান গায়।
কেউ দোলে সুখের তালে,
কেউ ভাসে মহা-কালে।
কাঁদা মাখা মাঠ জলে,
এখানে সোনার ফসল ফলে।
ধান, গম, পাট আর ছোলা,
আহারের তাগিদে বাঁজি ধরছে ভোলা।
ভিন্ন রকম কথা
অন্য রকম ভাষা,
গাছ কাটছে গাছী
চাষ করছে চাষা।
You must be logged in to post a comment.