মোংলা সুন্দরবন থেকে পৃথক অভিযানে হরিণের মাসংসহ ট্রালার জব্দ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৯:০৫ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মোংলা সুন্দরবনে আমবাড়িয়া এলাকায় থেকে হরিণের মাথা, চামড়া, মাসং উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা ম. আল মাহমুদ জানান, কোস্টগার্ডের হাড়বাড়িয়া ষ্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (২০ জানুয়ারি) রবিবার ভোর রাতে পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের আমবাড়িয়া খাল এলাকায় অভিযান চালায়।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা বনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি।

পরে ঘটনাস্থালে তল্লাশী চালিয়ে চোর শিকারী দের ফেলে যাওয়া ৮ কেজি হরিণের মাসং, একটি হরিণের মাথা ও চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাথা, চামড়া,  রবিবার দুপুরে বনবিভাগের জোংড়া ফরেস্ট অফিসে হস্থান্তর করা হয়। এদিকে এঘটনায় অজ্ঞতনামা কয় একজনকে আসামী করে তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হোয়েছে বলে জানিয়েছে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন কবির। শাহিন কবির আরো জানান কোস্টগার্ডের উদ্ধার করে দেয়া হরিণের মাসং, চামড়া ও মাথা মাটি চাপা দেয়া হয়েছে। ওন্যদিকে কোস্টগার্ডেরর নলিয়ন অউট পোস্টের সদস্যরা রবিবার দুপুরে পশ্চিম সুন্দরবনে সিবসা নদী এলাকায় অভীযান চালিয়ে তিন টি ট্রলার সহ ১কোটি ৭৩ লক্ষ পাইসা মাছের পোনা জব্দ করেছে। জব্দকৃত পোনার বাজার মূল্য প্রায় চার কোটি চৌষট্টি লাক্ষ বলে জানায় কোস্টগার্ড কর্মকর্তা আল মাহমুদ। পরে জব্দকৃত ট্রালার ও মাছের পোনা খুলনা দকপ উপজেলা মৎস কর্মকর্তার দপ্তরে হস্তন্তর করা হয়েছে বলে জানা যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ