মোংলা বন্দরে গনশুনানীতে নান অনিয়মের অভিযোগ ; ব্যাখ্য জানুয়ারির প্রথম সপ্তাহ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ৮:৩৮ পূর্বাহ্ন

বাগেরহাট প্রতিনিধি।।

মোংলা বন্দরে দুদকের ব্যতিক্রমী উদ্যোগ ‘গনশুনানী’ অনুষ্ঠিত হয়েছে। এতে বন্দরের কাজের গতিশীল বাড়ানোর জন্য বেশ কয়েক ধরনের মালামাল ক্রায়ের দুর্নীতি অভিযোগ উঠে আসায় হতভাগ উপস্থিত গনশুনানীতে আসা অংশ গ্রহনকারীরা। এছাড়াও সরাসরি মুখোমুখী অবস্থানে অংশ নেয় সেবা গ্রহীতা ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যাক্তিরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বন্দর ভবন চত্বরে অনুষ্ঠিত এ গনশুনানীতে উঠে আসে সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দূর্নীতি অনিয়ম ও হয়রানীর নানা চিত্র। বিশেষ করে বন্দর কর্তৃপক্ষের ক্রয়কৃত হাই স্পীট বোর্ড, জলযান, ইকুপমেন্ট, ড্রেজিং ও বন্দর গ্রাউন্ডে সড়ক নির্মান, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সহ কাষ্টমর্সের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র আলোচনায় আসে। আর উত্থাপিত ওই সকল অনিয়ম প্রসঙ্গে বাস্তব অবস্থার ব্যাখা প্রদান করেন বন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা।

এ গনশুনানীতে দুদকের কমিশনার তদন্ত এএফ এম আমিনুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য অর্থ (যুগ্ম-সচিব) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আফসানা, বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, দুদকের খুলনা বিভাগীয় পরিচালক আব্দুল গফ্ফার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান উপস্থিত থেকে সেবা গ্রহীতার অভিযোগ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের বক্তব্য শোনেন।

সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা সাড়ে ৩ ঘন্টার অধিক সময় অনুষ্ঠিত ওই গনশুনানীতে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী ও অভিযোগকারী এবং স্থানীয়সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এ সময় দূর্নীতি অনিয়মের বিভিন্ন বিষয় তড়িৎ তদন্ত ও ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন দুদক কমিশানার। বন্দরের গুরুত্বপূর্ন বেশ কয়েকটি বিষয়য়ের উপর কয়েকশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে উঠে আসে। এনিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে এসকল মালামাল ক্রয়ের সঠিক কাগজ পত্র জমা দেয়ার জন্য তাগিদ দেন দুদুক কমিশনার।

অন্যদিকে সরকারী জমি ও মানুষদের ভয়বীতি দিয়ে সম্পদলুটকারী ও ক্ষমতাবানদের সময় থাকতে সঠিক পথে চলার জন্য হুশীয়ার করেন তিনি। এ বিষয় দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আমাদের দেশে এবং দক্ষিন-পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষ সহজসরল। আর এ সহজসরল মানুষদের প্রতিবাদী ও সচেতন করতে এ শুনানীর আয়োজন করা হয়েছে। এতে সেবা প্রত্যাশীরা হয়রানী ছাড়াই নিজেরাই নিজেদের দৈনন্দিন কাজ করতে উদ্ভুদ্ধ হবেন।

অপরদিকে সম্ভবনাময় মোংলা বন্দরের বিভিন্ন নৌযান মালামাল ক্রয় দূর্নীতির বিষয় তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং লক্ষে কর্তৃপক্ষের প্রয়োজনীয় নথি তলব সহ আগামী জানুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যে সুস্পষ্ট ব্যাখা চাওয়া হয়েছে বলেও জানান দুদকের কর্মকর্তা

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ