মোংলা বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকীর সকল প্রস্তুতি  শেষের পথে 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৮:৪৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

উন্নয়নের অগ্রযাত্রায় মোংলা বন্দর, এই প্রতিবাদ্য কে সামনে রেখে আগামী পহেলা  ডিসেম্বর রবিবার মোংলা বন্দর ভবন চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দিনটি উপলক্ষে পহেলা ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় র‍্যালী, বেলা ১১ টায় কুরআন থেকে তেলোয়াত, বাইবেল, ও গীতা,পাঠ শেষে থাকছে বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম মোজাম্মেল হক বিএন এর শুভেচ্ছা বক্তৃতা। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক, বিশেষ অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে থাকছে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক কে ক্রেস প্রদান, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার কে ক্রেস প্রদান,  সর্বোচ্চ বন্দর ব্যবহারকারীদের ক্রেস প্রদান, বিদায়ী কর্মকর্তা কর্মচারীদের সংবর্ধনা।

প্রধান অতিথির বক্তব্যের পর বন্দরের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ও কেক কাটার পর দোয়া মাহফিল ও দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ।

সব শেষে রয়েছে মোংলা বন্দর এর ৬৯ মত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ বরেণ্য সংঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইতিমধ্যে প্রতিষ্ঠার এক দিন আগেই গোটা বন্দর এলাকায় শোভা পাচ্ছে বিভিন্ন রং বেরং এর আলোক সজ্জা। ইতি মধ্যে ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ