বায়জিদ হোসেন, মোংলা।।
মোংলায় জাতির জনক বঙ্গবন্ধুর সাহদাত বার্ষীকি উদযাপন উপলক্ষে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচি পালনের লক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) মোংলা দলীয় কার্য্যালয় সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ বাবু সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর আঃ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হেসেন হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখওয়াত হোসেন মিলন, তারিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, ফাহিম হাসান অন্তর, গোলাম হোসেন বাবুল, জাকির সরদার, মিজান তালুকদার, আনোয়ার হোসেন টিটু, বেল্লাল হেসেন সহ মহিলা আওয়ামীলীগ ও দলের সকল সহযোগী সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি মূলক সভায় ১৫ আগষ্ঠ মোংলা উপজেলা ও পৌরসভার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে সহ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি প্রতিষ্ঠন সমুহে কালো ব্যাচ ধারন, কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচোনা সাভার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
You must be logged in to post a comment.