মোংলা প্রেসক্লাব থেকে স্থায়ী বহিস্কার হলেন বাংলাভিশন প্রতিনিধি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯, ৮:০৮ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধি।।

গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগে মোংলা প্রেসক্লাব থেকে ‘বাংলা ভিশন’ টেলিভিশনের মোংলা  প্রতিনিধি জসিম উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ,এম দুলাল ও সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান। প্রেসক্লাব নেতৃবৃন্দরা জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরে সাংবাদিকতার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজীর একাধিক সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

এ নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে একাধিকবার সতর্ক করেন। কিন্তু সেই সতর্ক বার্তা জসিম উদ্দিন আমলে না নিয়ে একের পর এক নানা রকম অনৈতিক কর্মকান্ড করতে থাকনে। এক পর্যায়ে প্রেসক্লাবের কার্য্য নির্বাহী কমিটির সহ-সভাপতি পদ থেকে গত ডিসেম্বর মাসে ১৫ দিনের জন্য তাকে সাময়িক বহিষ্কার করা হয়। সাময়িক বহিষ্কারের মধ্যে থেকেও নানা অপকর্ম করায় তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তর থেকে অনৈতিক কার্যকলাপ এবং চাঁদাবাজীর লিখিত অভিযোগ আসলে প্রেসক্লাব নেতৃবৃন্দ জরুরী সাধারণ সভা ডাকেন।

সভায় চাঁদাবাজীর লিখিত অভিযোগগুলো তুলে ধরা হলে সর্বসম্মতিক্রমে ২৭ জন সদস্যের মধ্যে তার বিরুদ্ধে ২৬ জন সদস্যই তাকে বহিষ্কারের প্রস্তাব তুললে সভায় তা গৃহীত হয়। প্রেসক্লাবের সভাপতি এইচ,এম দুলাল ও সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান বলেন, মোংলায় কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে জসিম উদ্দিনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ক্লাবের সকল সদস্যরা তার বিতর্কিত কর্মকান্ডে সাধারণ সভায় নিন্দাও জানিয়েছেন। বহিষ্কারের এ সিদ্ধান্ত এরই মধ্যে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ