মোংলা পৌরসভা নির্বাচনের ১নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী বেল্লাল হোসেন

বায়োজিদ, বাগেরহাট
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
মোংলা পৌরসভা নির্বাচনের ১নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী বেল্লাল হোসেন

আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মোংলা পৌরসভায় ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ  বেল্লাল হোসেন মাঠে নেমেছে।

জনসেবার কারনে সাধারন ভোটারদের কাছে তিনি অত্যান্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। তিনি নির্বাচনের সকল কার্যক্রম জোরে শােরে শুরু করে দিয়েছেন। ১ নম্বর ওয়ার্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে দলের নেতা-কর্মী, ভোটার ও সাধারন মানুষের সাথে মতবিনিময়, ও তাদের পরিবার-পরিজনের খোঁজখবর নিচ্ছেন। দল মত নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষ তার আচার- ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে  এলাকার অসহায়-গরীরদেরকে  সেবা অব্যাহত রেখেছেন। কারোনা কালিন দূর্যোগে তার নিজ অর্থায়নে অসংখ্য সাধারণ মানুষ দের দিয়েছেন খাদ্য সামগ্রী সহ নগত অর্থ। তা ছাড়া মসজিদ মাদ্রসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্টানে তার অনুদান রয়েছে।

রাজনীতিতে তার বলিষ্ট অবদানের কারনে বর্তমানে  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে ওয়ার্ড বাসীর বেস সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। মোঃ বেল্লাল হোমেন ১৯৯৬ সাল থেকে সক্রিয় ভাবে আয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। টানা ১০ বছর ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পরে আওয়ামীলীগের সভাপতি, বর্তমান পুলিশিং কমিটির সভাপতি সহ বিভিন্ন সংগঠনে বিভিন্ন পদে দাইত্ব পালান করেন তিনি।

কাউন্সিলর প্রার্থী মোঃ বেল্লাল হোসেন বলেন, মোংলা পোর্ট  পৌরসভার ১ নং  ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত  হলে  উন্নয়নের রােল মডেল হিসেবে পরিনত করবে তার নির্বাচনী এলাকা ১ নং ওয়ার্ডকে। তিনি আরো বলেন আমি জাতির জনক বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক, সেই আদর্শ নিয়েই আমি আওয়ামীলীগের রাজনীতি করছি সততা ও নিষ্টার সাথে। আমার অভিবাবক খুলনা সিটি কর্পারেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক এবং পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর দিক নির্দেশনায় আমার ওয়ার্ডে সততার সাথে কাজ করে যাচ্ছি।

আগামী নির্বাচনে জয়ী হলে আমার ওয়ার্ডকে একটা সুন্দর মডেল ওয়ার্ড হিসাবে সাধারণ মানুষ দের উপহার দিতে চাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ