মোংলা পৌরসভার ৫ নং ওয়ার্ডে ত্রাণ পায়নি বহু কর্মহীন শ্রমজীবী পরিবার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৫:৩৪ অপরাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।। 

মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে  কর্মহীন বেশীরভাগ শ্রমজীবীরা ত্রাণ পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অধিকাংশ মানুষ অনাহারে থাকলেও এখন পর্যন্ত কোন ত্রাণ পায়নি অসহায়  পরিবারগুলো।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোডের বাসিন্দা মো. জাফর এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, আমি একজন চা দোকানদার। দীর্ঘদিন যাবত আমার দোকান বন্ধ আছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় আছি। এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা আমি পাইনি।

বিষয়টি ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে চা দোকানী জাফর বলেন, আমি কাউন্সিলর সাহেবকে জানিয়েছি। তিনি বলেছেন পরে দেখবেন। জাফরের মত একই অভিযোগ করেন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস মৃধা, আমেনা বেগম ও পাখি বেগম। তবে পৌর কাউন্সিলর বাবুল চৌধুরীর অনুসারী কয়েকজন মহিলার হাত হয়েই ত্রাণের টোকেন গুলো তাদের নিজস্ব লোকজনকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিষয়ে জানতে চাইলে পৌর কাউন্সিলর বাবুল চৌধুরী বলেন, ত্রাণ অপ্রতুল তাই আমি দিতে পারিনি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ