বায়জিদ হোসেন, বাগেরহাট।।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব জুলফিকার আলীর সভাপতিত্বে শনিবার (২০ জুলাই) সকালে শহিদ মিনার সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম,পি।
এসময় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষধের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন,
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মোংলা উপজেলা শাখার সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ও মোংলা উপজেলা যযুবলীগের সভাপতি ইস্রাফিল হোসেন হাওলাদার মোংলা থানা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক মোঃসজিব খাঁন ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষ রোপণের সময় আ’লীগের সকল সহযোগী সংঘটনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপমন্ত্রী হাবিবুন নাহার মোংলা উপজেলায় একাধিক অনুষ্ঠানে যোগ দেন।
You must be logged in to post a comment.