মোংলা নৌ পুলিশ এর অভিযানে গাঁজাসহ আটক  এক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৪৩ অপরাহ্ন

বায়োজিদ হোসেন, মোংলা, বাগেরহাট।। 

সন্দেহ জনক  অভিযান চালিয়ে ৪’শ গ্রাম গাঁজাসহ শ্যামল (৪০)নামের এক জনকে আটক করেছে মোংলা চাঁদপাই নৌ থানা পুলিশের টহল দলের সদস্যরা।

চাঁদপাই নৌ থানা পুলিশের ইনছার্জ জানান, বৃহস্পতিবার  (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাড়বাড়িয়া দিয়ে টহল দল  সন্দেহ জনক ভাবে অভিযান চালিয়ে ৪,শ গ্রাম গাঁজাসহ আটক করা হয় তাদের। আটককৃত শ্যামল চন্দ্র দাস (৪০) মুন্সিগন্জ জেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের  হরিদাস মন্ডল(৬০) এর ছেলে । আটককৃত শ্যামল মোংলায় ড্রেজারের কাজে এসেছিল বলে জানায় মোংলা চাদপাই নৌ থানা পুলিশ। আটক কৃতকে মোংলা থানায়  মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে ।

মোংলা চাঁদপাই নৌ থানা পুলিশ অফিসার ইনসার্জ  আরো জানান, বাংলাদেশ নৌ থানা পুলিশের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে চাঁদ পাই নৌ থানা পুলিশের নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ