বায়জিদ হোসেন,বাগেরহাট।।
কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের পৃথক পৃথক অভিযানে সুন্দরবন থেকে তাজাগোলাসহ ০৩ টি বিদেশী আগ্নেয়অস্ত্র ও বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।
২৪ জুলাই বুধবার ভোর ৪ টায় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড বাহিনী পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশান কয়রা খুলনা জেলার কয়রা থানাধীন আন্দারমানিক খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। কোস্টগার্ড সদস্যরা উক্ত স্থান হতে ০৪ রাউন্ড তাজাগোলাসহ ০৩ টি আগ্নেয়অস্ত্র বিদেশী বন্দুক উদ্ধার করা হয়। পরে মোংলা থানার লাউডোব ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ (এক) টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করার জন্য করমজল ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মঙ্গলবার গভীর রাতে সুন্দরবন থেকে একদল পাচারকারী তক্ষক সাপ বাক্সে করে নৌকাযোগে লাউডোব খেয়াঘাটে নামবে গোপন সূত্রে এমন তথ্য পেয়ে ওই এলাকায় আগে থেকেই অবস্থান নেয় কোস্টগার্ডের অপারেশন টিমের সদস্যরা। পাচারকারী দলের সদস্যরা খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড সদস্যদের দেখে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে ওই নৌকায় তল্লাশী করে বাক্স ভর্তি একটি বিরল প্রজাতির তক্ষক পাওয়া যায়। উদ্ধার করা তক্ষক করমজল ফরেস্ট অফিসে হস্তান্তর করা হলে কোস্টগার্ডের উপস্থিতিতে সেটি সুন্দরবনে অবমুক্ত হয়।
লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান,সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা রোধে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।
তিনি আরো বলেন, চোরা শিকারীরা ও পাচারকারীরা সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির তক্ষক ও হরিণ শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিসরুপ। লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো বলেন, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী চোরা শিকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
You must be logged in to post a comment.