নাজমুল হুদা, মোংলা (বাগেরহাট)।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষনা’কে স্বাগত জানিয়ে মোটর সাইকেল বহর নিয়ে ব্যাপক শোডাউন দিয়েছেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সেই সাথে উদ্বোধন করলেন ৮ টি উন্নয়ন প্রকল্পের।
শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা প্রর্যন্ত মোংলার বিভিন্ন এলাকায় তার এ শোডাউন দেন। প্রায় পাঁচ শতাধিক মটর সাইকেল নিয়ে তার সাথে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েক হাজার নেতা-কর্মীরা। তবে রাজনিক ব্যবস্তার কারনে শোডাউনে উপস্থিত থাকতে পারেনাই স্থনিয় সংসদ বেগম হাবিবুন নাহার খালেক।
সিটি মেয়র তালুকদার খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তার সহধর্মিনী হাবিবুন নাহার। নির্বাচিত হবার পর রামপাল মোংলায় বর্তমান সিটি মেয়রের অসমাপ্ত কাজ গুল ইতি মধ্যে সমাপ্ত করতে সক্ষম হয়েছেন বেগম হাবিবুন নাহার। আজ সেই সব উন্নয়ন কাজের উদ্বোধন মেয়র তালুকদার আব্দুল খালেক। তালুকদার আব্দুল খালেক বলেন, তফসিল ঘোষণার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে তিনি এ শোডাউন দিয়েছেন।
এর ফাঁকে তিনি উপজেলার পঙ্গুর মোড়ে দুটি, চাঁদপাই মোড়ে একটি, ডেউয়াতলায় একটি, মাদুরপাল্টায় একটি, সোনাইলতলায় একটি রাস্তার উদ্বোধন এবং মিঠাখালী বাজারে বিশুদ্ধ পানির প্লান্টসহ মিঠাখালী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসব প্রকল্প উদ্ধোধনের সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, স্থানীয় আ’লীগ নেতা ইব্রাহিম হোসেন, যুবলীগ নেতা ইস্রাফিল হোসেন, কামরুজ্জামান জসিম, ইকবাল হোসেন, এরশাদ হোসেন রনি ও লিটন হোসেন নিরবসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংঘটনের নেতা কর্মিরা।
You must be logged in to post a comment.