মোংলা ইপিজেডে পাথর চাপায়  শ্রমিকের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৮:৫৩ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মংলা ইপিজেডে কাতার মার্বেল ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় (স্লিপ) পাথর চাপায় কাজী রবিউল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জানুয়ারি) রাতে তার মরদেহ বন্দর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত রবিউলের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি মোংলার দিগরাজে পরিবারসহ ভাড়া বাড়িতে থাকতেন। সংবাদিকদের সহকর্মীরা জানায় কাজি রবিউল এই ফ্যাক্টরিতে প্রায় দুই বছর ধরে আমাদের সাথে কাজ করছেন,  রবিউলের মৃত্যুতে তার সহকর্মী দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে পুলিশ জানায়, ইপিজেডের কাতার মার্বেল ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক কাজী রবিউল (২৯) রোববার বিকেলে পাথরের টাইলস সরানোর কাজ করছিলেন। মেশিনের সাহায্যে বিশাল আকৃতির পাথর কেটে রাখা ‘পাথর টাইলস’ সরানোর সময় প্রায় তিন টন ওজনের টাইলসের (পাথরের) নিচে চাপা পড়ে রবিউল। পরে সেখান থেকে তাকে রবিউলের সহকর্মীরা উদ্ধার করে বন্দর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শ্রমিক রবিউলের বলে জানায় সহকর্মীরা।

এদিকে নিহত রবিউলের মরদেহ রাতে বন্দর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে জানায় পুলিশ।

মংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, ‘ইপিজেডের কাতার মার্বেল ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনায় রবিউল নামক এক শ্রমিক মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে কাতার মার্বেল ফ্যাক্টরির জেনারেল মেনেজারের সাথে মুঠোফোন বারবার যোগাযোগ করার চেস্টা করলেও কথা বলতে রাজি হন নি। কাতার মার্বেল কম্পানির মালিক দেশের বাইরে অবস্থান থাকার করনে নিহতের কেন ক্ষতি পূরন দিবেন কিনা বিশয়টি নিয়ে দিধাদন্ধে রয়েছে রবিউলের পরিবার। কাজি রবিউল এক সন্তনের বাবা ছিলেন। এদিকে রবিউলের মৃত্যুর খবর শুনে পরিবারে চলছে শোকের মাতম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ