রনি শেখ, মোংলা, বাগেরহাট।।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০ টায় মোংলা ট্রেডার্স মসজিদ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের কমিটির গঠনের মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করেছে।
আরাফাত সভাপতি ও আজিজ মোড়ল’কে সাধারন সম্পাদক করে মোংলা অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি- শিকদার ইয়াছিন আরাফাত (চ্যানেল এস), সিনিয়র সহ সভাপতি- মোঃ আনিছুর রহমান (দৈনিক পত্রিকা), সহ সভাপতি- রনি মোল্লা (সংবাদ টিভি), সাধারন সম্পাদক- আজিজ মোড়ল (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সম্পাদক- নূর আলম বাচ্চু (দৈনিক সকাল বেলা), যুগ্ম সম্পাদক- শেখ রাফসান (দৈনিক রাজপথের দাবি), সাংগঠনিক সম্পাদক- এস এম কামরুজ্জামান টুকু (দৈনিক খুলনার খবর), দপ্তর সম্পাদক- রনি শেখ (অন্যদৃষ্টি), কোষাধক্ষ্য- তহিদুল ইসলাম (স্বপ্নের বিডি ডটকম), পাঠাগার বিষয়ক সম্পাদক- নাঈম ইসলাম (দৈনিক গণমানুষের আওয়াজ), ক্রীড়া সম্পাদক- রাজু চৌধুরী (দৈনিক মাতৃভূমি সংবাদ), সংস্কৃতি সম্পাদক-মোঃ ইসমাইল হোসেন (দৈনিক ভোরের কুমিল্লা), তথ্য সম্পাদক- এস এম মোতাচ্ছিন, কার্যকরী সদস্য- গাজী টুটুল (দৈনিক জাতীয় অর্থনীতি), মোঃ সুজন (দৈনিক স্বদেশ বিচিত্রা)।সাধারন সদস্যরা হলেন, হৃদয় সরকার, মোশারেফ হোসাইন, রাজু মিয়া, মারুফ, আঁখি আক্তার, মোঃ মিরাজ, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জসিম খাঁন।
পরিশেষে সভাপতি- শিকদার ইয়াছিন আরাফাত তার বক্তব্যে বলেন, বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে মানুষ যখন গৃহবন্দী, দৈনিক কাগজে পত্রিকা যখন প্রায়ই বন্ধ। তখন অনলাইন গণমাধ্যম কর্মীরা করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ সব ধরণের সংবাদ সরবরাহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের সব কিছু এখন পুরোপুরি অনলাইন নির্ভর। সুতরাং জাতির এই কঠিন সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য সকল অনলাইন সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।
শুরুতে পবিত্র গ্রন্থ কুরআন থেকে পাঠ করেন, তহিদুল ইসলাম।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন, মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক মোঃ মনির হোসেন।
You must be logged in to post a comment.