মোংলায় ৭শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইজারদার মোস্তফা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৭:২৩ অপরাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের কারণে গৃহবন্ধী শ্রমজীবি নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মেঘলা মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমটেডেের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ইজারদার।

শনিবার (১৮ এপ্রিল) সকালে, তার নিজেস্ব বাসভবনে এ খাদ্য সামগ্রী তুলে দেন, বাগেরহাট জেলা অওয়ামীলীগের সহ-সভাপতি ও মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারদার।

উপজেলার সুন্দরবন ইউনিয়নের  ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডে প্রথম দফায় ২০০ পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, আলু ও সাবান সহ করোনা সতর্কতা লিফলেট বিতরন করা হয়। এ বিষয় মোস্তফা ইজারদার

বলেন,  করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার করার পর থেকে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। দেশের খেটে খাওয়া, অসহায় ও দুস্থ মানুষ যখন হোমকরেন্টাইনে  কখনো অর্ধাহারে বা কখোনো অনাহারে দিন কাটাচ্ছে। ঠিক তখনি দূর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি আমার নিজেস্ব উদ্দোগে খাদ্য সহায়তার দিচ্ছি। আজ প্রথম দিন ৩০০ পরিবার কে দেয়া হচ্ছে প্রর্যায় ক্রমে বাকি সকল ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বাড়াতে পৌছায় দেয়া হবে। শনিবার সকাল ১০ টায় এ খাদ্য সামগ্রী বিতারণ উদ্বোধন শেষে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারদার বলেন, মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কথা ভেবে এই খাদ্য সামগ্রী দেয়ার সিধান্ত নিয়েছে মোস্তফা কামাল। আমি তার এই উদ্দোগ কে স্বগত জানাই। ইদ্রিস আলী আরো বলেন, আমি চাই প্রধানমন্ত্রী ঘোষিত সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান দের ও এগিয়ে আসা উচিৎ এই মাহামারি দূর্যোগে মানুষের পাশে। এ সময় ইদ্রিস আলী অভিযোগ

করে বলেন, আমরা সোসাল মিডিয়ায় দেখি দেশের অনেক অনেক জায়গায় ত্রাণ দেয়ার ক্ষেত্রে দলীয় লোক দের বাছাই করে তালিকা তৈরি করে জনপ্রতিনিধিরা,  সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার সিন্ধান্ত মোতাবেক সরকারি ত্রাণ সেনাবাহিনী মাধ্যমে বিতরণ করা উচিৎ বলে মনে করি। খাদ্য সামগ্রী নিতে আসা দুস্থ  আমেনা বেগম বলেন, বাড়ী থেকে বের হতে না পারায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে, মোস্তফা ইজারদার এই সময়ে আমাদের পাশে আসায় আমরা অনেকটাই আনন্দিত। এ সময় মেঘলা মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমটেডেের সাধারণ সম্পদক মুসফিকির রহমান উজ্জাল উপস্থিত থেকে গ্রামের অসাহয় পরিবারের বাড়াতে গিয়ে খাদ্য সমাগ্রী পৌছে দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ