শারমীন সাথী (মোংলা) বাগেরহাট।।
২ জন গাঁজা ব্যবসায়ী কে আটক করেছে মোংলা থানা পুলিশ। অটককৃতরা হলেন জামাল মৃধা(৫৬) ও তার স্ত্রী বিলকিস বেগম(৫০)। মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান ‘ গোপন সংবাদের ভিত্তিতে মোংলা শহরতলীর বটতলা এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৮টারদিকে গাজা ব্যবসায়ী জামাল মৃধা(৫৬) ও তার স্ত্রী বিলকিস বেগম(৫০) আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ২৯হাজার টাকা ও তিনকেজি গাজা উদ্ধার করা হয়েছে। এ দম্পতি মূলত মোড়েল গঞ্জের গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা। অল্প কিছু দিন হয়েছে মোংলায় এসে ভাড়ায় বাসা নিয়েছেন। সকলে তাদের কলা বিক্রেতা জানলেও আসলে তারা গাজা ব্যবসায়ী। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।
You must be logged in to post a comment.