বায়জিদ হোসেন, বাগেরহাট।।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় মোংলার হোলসিম সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শামীম সরকার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার বুড়িডাঙ্গার হোলসিম সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেরাজুল ইসলাম (২৯) নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক মেরাজের বিরুদ্ধে আগে থেকেই র্যাবের কাছে বেশকিছু তথ্য ছিল। শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটক হওয়ার মেরাজ জানান, সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
আটক মেরাজুল ইসলাম মোড়েলগন্জ উপজেলার জামিরতলা গ্রামের মোঃ রশিদ খানের পুত্র। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।
You must be logged in to post a comment.