মোঃ রনি শেখ, মোংলা ।।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রদুর্ভাবের কারণে গৃহবন্ধী শ্রমজীবি ও নিম্ন আয়ের অসহয় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু)। (৯ মে ) শনিবার সকাল ১০ টায় মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চাপড়া গ্রামে অসাহয় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সময় প্রধান অতিথি সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম উপস্থিত থেকে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের সদস্য দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন স্থানিয় নেতার্মিরা। সংক্ষিপ্ত বক্তিতায় ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম বলেন, আমেরিকা প্রবাসী দিপু মৃধা এই হমামারি দূর্যোগে অসাহয় মানুষের পাশে দাড়িয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন শুধু বাংলাদেশ না আমেরিকার অবস্তা ও ভয়াবহ।
পরে এক প্রশ্নের জবাবে প্রতিনিধি শাহ আলম বলেন, বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়াই এর প্রভাব পড়েছে বাংলাদেশও। প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনাই আক্রান্ত রোগীর সংখ্যা। সুতারাং আশংঙ্কা দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে দেশ। ত্রাণ বিতরণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি এলাকার দরিদ্র মানুষগুলোর পাশে থাকতে। আজ সহ গতকাল দুই স্থানে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাপালিবাড়ি এবং ৩নং ওয়ার্ড জেলেপাড়া এলাকায় ১০০ পরিবারের মাঝে বিতরণ কর হয় খাদ্য সামগ্রী।
পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ শেষ করেছি। বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড পর্যায় প্রায় আজ প্রর্যন্ত প্রায় ২২ ‘শো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আপনারা জানেন দেশ অঘোষিত লকডাউন হওয়ায় সাধারণ মানুষ আয় উপার্জন করতে পারছে না। ফলে না খেয়ে দিন যাপন করতে হচ্ছে যা আমাদের জন্যও দুঃসংবাদ। তারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই তাই আমার নিজ অর্থয়নে তাদের পাশে দাঁড়ানোর চেস্ট করেছি। দায়িত্ববোধ থেকে আমরা তাদের দাঁড়িয়েছি।
এ সময় দিপঙ্কার মৃধার প্রতিনিধি হিসাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শেখ আফজাল হোসন , মোঃ শাহ আলম ,মিহির মৃধা প্রমুখ।
You must be logged in to post a comment.