মোংলায় ১৬ টি পয়েন্টে উদ্বোধন হলো মানবতার দেয়াল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৩৫ অপরাহ্ন

বায়জিদ  হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন মোংলা স্টুডেন্টস ক্যাটারসে্র উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। আপনার অপ্রয়োজনীয় জিনিসটি এখানে রেখে যান এবং আপনার প্রয়োজনীয় জিনিসটি এখান থেকে নিয়ে যান এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে মংলার চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয় চত্বর ও মিঠাখালী বাজার সহ ১৪ টি গুরুর্তপূর্ন জায়গায় এ মানবতার দেয়াল উদ্বোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সংগঠনের সভাপতি আজিজ মোড়লের,  উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাংবাদিক বায়জিদ হোসেন, জিহাদুল ইসলাম বিপ্লব,মেহেদী বাবু, মুকুল হোসেন আকাশ, লিটন গাজী, সাগর আকন, সবুজ পাভেল, নোমান, জাকির, জয়নাল আবেদিন, আবু হানিফ, আবু সাঈদ, মাসুদ, এনামুল, শিমুল, মুকুল, রনি, ইস্রাফিল, ইসমাইল বাবু,রাফসান, আবু সাঈদ সানা, সুমন শেখ, আশিক খান, ইব্রাহিম, সাগর, সোহাগ, ডেভিড মেহেদী, কামরুল, সাদি, মেহেদী হাসান পরশ, আঃ রহিম, সাফায়েত, ফেরদৌস, রাজু, নাজমুল, আবু হুরায়রা, ওবাইদুল, মোস্তাফিজুর রহমান প্রমূখ। সংঘটনের প্রতিষ্ঠাতা আজিজুর মোড়ল অন্যদৃস্টি’কে জানায়, আমরা এলাকার গরিব অসহায় ও শিতার্থ  মানুষের বিনামূল্যে শিত বস্র বিতরনের উদ্দোগ নিয়েছি। তার’ই ধারাবাহিকতায়, আমরা এই ব্যাতিক্রমি উদ্দোগ গ্রহন করেছি। আশা করি সমাজের সচেতন মানুষ এ উদ্দোগে আমাদের পাশে থাকবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে মংলা এলাকার অসহায় দরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। আর্তমানবতার সেবায় অবদান রাখার পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখছে মোংলা স্টুডেন্টস ক্যাটারস্।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ